সারাদেশ

নারায়ণগঞ্জে মা-মেয়েকে কুপিয়ে হত্যা 

সান নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জে রুমা চক্রবর্তী (৪৬) ও তার মেয়ে ঋতু চক্রবর্তীর (২৪) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে শহরের ডালপট্টি এলাকার স্বপন দাসের বাড়ির ষষ্ঠ তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: খালেদা জিয়াকে চিনবে না বিএনপি

এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের একজন হলেন স্থানীয় যুবক মোঃ জুবায়ের, আরেকজন নারী। তার নাম জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান বলেন, এ ঘটনায় রক্তমাখা ছুরিসহ এক যুবককে এলাকাবাসীর সহায়তায় আটক করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে- ওই যুবক দুইজনকে কুপিয়ে হত্যা করেছে।

তিনি আরও বলেন, আটককৃত জুবায়ের বেলা আড়াইটার দিকে নিহতদের বাসার দরজায় নক করেন। এ সময় রুমা চক্রবর্তী দরজা খোলামাত্র জুবায়ের তার শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে একইভাবে কক্ষে থাকা মিতুকেও ছুরিকাঘাত করে খুন করে। পরে রক্তাক্ত ছুরি নিয়ে আটক নারীকে নামতে দেখে সন্দেহ হলে নিহতের প্রতিবেশীরা ভবনের প্রধান দরজা বন্ধ করে দেন। পরে তাদের আটক করে পুলিশে দেন তারা।

আরও পড়ুন: কারাদণ্ড হতে পারে শ্রাবন্তীর!

ওসি শাহজামান আরও বলেন, দুইজনের মধ্যে একজনের মরদেহ মেঝেতে এবং অপরজনের মরদেহ অর্ধেক খাটের ওপর ছিল। পুরো ফ্লোর ছিল রক্তমাখা। এ ব্যাপারে তদন্ত চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা