কবিরহাটে সড়ক সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ
সারাদেশ

কবিরহাটে সড়ক সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ

জেলা প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আওতায় পুরনো একটি সড়ক সংস্কারকাজে সিডিউল বহির্ভূত ভাবে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

এর মধ্যে রাস্তার সংস্কার কাজে নিম্নমানের ইট-বালু ও ইটের খোয়া ব্যবহার করা হয়েছে। এছাড়াও সড়কের পাশে থাকা গাইড ওয়াল গুলোও নিম্নমানের ইট দিয়ে নির্মাণ করা হয়েছে।

সরকারের বি আর আর.পি প্রকল্পের আওতায় এলজিইডি কবিরহাট উপজেলা কার্যালয়ের তত্ত্বাবধানে চলছে এই নির্মাণকাজ। কাজ পেয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সালমা ট্রেডাস। তবে কাজটি করছেন নুরুল আমিন চৌধুরী হিরন নামে এক ব্যক্তি।

এলজিইডি কবিরহাট উপজেলা কার্যালয়ের সূত্রে জানা যায়, ২০২২ সালের শুরুর দিকে ৭০ লাখ ৮৩ হাজার টাকা ব্যয়ে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ওটারহাট টু নাছিরারটেক সড়কের ১হাজার ৮শত মিটার সড়ক সংস্কারের কাজ শুরু করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, শিডিউলের তোয়াক্কা না করে ইচ্ছেমতো সড়কে নিম্নমানের কাজ করছেন ঠিকাদার। কাজের শুরু থেকেই তদারকি প্রতিষ্ঠানের যোগসাজশে ঠিকাদার প্রতিষ্ঠান তড়িঘড়ি করে এসব অনিয়ম করে চলছে। এজেন্টে নিম্নমানের ইট, খোয়ার পরিবর্তে ব্যবহার করা হয়েছে একেবারে নিম্নমানের ইটের খোয়া,নিম্নমানের বালু।

নিন্মমানের কাজের বিষয়টি স্থানীয় বাটইয়া ইউপি চেয়ারম্যান মো.জসিম উদ্দিন শাহীনের নজরে পড়লে তিনি সড়কের কাজে বাঁধা দেন এবং ওই সড়ক থেকে নিম্নমানের কাজের অভিযোগ এনে ফেসবুকে লাইভ করেন। তারপর কবিরহাট উপজেলা প্রকৌশলী বিভাগকে মৌখিক ভাবে জানিয়েও ফল পায়নি।

এরপরও খারাপ ইট দিয়ে রাস্তা করে সড়কটি বর্তমানে পিচ ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে। বিক্ষুদ্ধ এলাকাবাসী বলছে, সামনে বর্ষায় সব উঠে যাবে। এত খারাপ রাস্তা করার কী দরকার? অপরদিকে শ্রমিকেরা বলছেন, ইট ভালো আর খারাপে মিশ্রণ হয়ে গেছে।

স্থানীয়রা তদারকি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান উচ্চ পর্যায় থেকে কবিরহাট উপজেলার সকল ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নোয়াখালীর আওতায় বাস্তবায়িত কাজ গুলো সঠিক ভাবে অন্তত একবার তদন্ত করা হোক।

তাহলে অনেক অনিয়ম দুর্নীতির তথ্য বেরিয়ে আসবে। কারণ তদারকি প্রতিষ্ঠানের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা সরকারি সিডিউল অনুযায়ী উন্নয়ন কাজের মান নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। এটা অনেকটা ওপেন সিক্রেট।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঠিকাদার নুরুল আমিন চৌধুরী নিম্নমানের ইট-বালু ব্যবহারের অভিযোগ অস্বীকার করে বলেন, অফিসের লোক সব সময় থাকে খারাপ কাজ হবে কেন। ডিপার্টমেন্ট কাজ দেখে নিচ্ছে।

তবে কিছু ১৯-২০ হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, এটা গ্রাম্য সড়ক। আপনারা হাইওয়ে যে সড়ক গুলো হয় ওই গুলো ধরেন। এ গুলোতে আমরা কাজ করাই না পারতে। এখন অনেক সঙ্কট। কাজ করলে দুই বছর লেগে যায় টাকা পেতে। অনেক ঠিকাদার কাজ করতে চায়না। এ রাস্তাটা ৩-৪ ঠিকাদার কাজ করতে এসে ফিরে চলে গেছে। এলাকা খারাপ,রাস্তা খারাপ, লোকাল লোকজন খারাপ। কেউ কাজ করতে চায়না।

আরও পড়ুন: নবনিযুক্ত ইসির শপথ আজ

বাটইয়া ইউপি চেয়ারম্যান মো.জসিম উদ্দিন শাহীন বলেন সড়কে নিন্মমানের কাজ হচ্ছে দেখে আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী ও কবিরহাট পৌরসভার মেয়রকে অবহিত করি এবং ফেসবুকে একটি লাইভ করি।

আরও পড়ুন: বেবি বাম্পের ছবি দিলেন পরীমনি

তাছাড়াও উপজেলা পরিষদরে মাসিক সভায় নিম্নমানের কাজের বিষয়টি জোরালো ভাবে উপস্থাপন করি। কিন্তু দুঃখের বিষয় এরপরও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চালিয়ে যায় ঠিকাদার। তবে নিন্মমানের কাজ হলেতো আর চেয়ারম্যানের রাস্তার কাজ বন্ধ করার ক্ষমতা নেই।

আরও পড়ুন: অবাধ-সুষ্ঠু নির্বাচনের দায় শুধু ইসির নয়

এ বিষয়ে কবিরহাট উপজেলা প্রকৌশলী হরষিত কুমার সাহা বলেন ঠিকাদারী প্রতিষ্ঠান পুরোপুরি সিডিউল মেনে কাজ করছে। তিনি সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ নাকচ করে দেন।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা