সারাদেশ

পরকীয়া প্রেমিক ও প্রবাসীর স্ত্রীসহ আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: লক্ষীপুর সদরে সৌদি প্রবাসীর স্ত্রী নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার ঘটনায় অভিযুক্ত স্ত্রী ও পরকীয়া প্রেমিকসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১,সিপিসি-৩, নোয়াখালীর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো.শামীম হোসেন।

আটককৃতরা হলো ভূক্তভোগী প্রবাসীর স্ত্রী রুমা আক্তার (৪০), পরকীয়া প্রেমিক লক্ষীপুরের কমলনগরের চর জাঙ্গালীয়া গ্রামের মৃত তোফায়েল আহম্মেদের পুত্র মহিন উদ্দিন (৩০) এবং চর লরেন্স গ্রামের মোহাম্মদ আলী ভূইয়া বাড়ীর মোহসিন কবিরের স্ত্রী আয়েশা বেগম (৪৫)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভূক্তভোগী মো.আজাদ হোসেন একজন সৌদি প্রবাসী। সৌদি আরব থাকার সুবাদে তার স্ত্রী রুমা আক্তার মহিন উদ্দিন ও মোক্তার হোসেন এর সাথে দীর্ঘদিন ধরে শারিরিক সম্পর্ক চালিয়ে যেতে থাকে। ভূক্তভোগী দেশে এসে তার নিকট আত্নীয় স্বজনের মাধ্যমে স্ত্রীকে সংশোধনের চেষ্টা করলে বাদীকে তার স্ত্রী নারী নির্যাতনের মামলা মোকদ্দমার ভয়ভীতি প্রদর্শন করে। পরবর্তীতে তার স্ত্রী পূর্ব পরিকল্পিত ভাবে গত ২১ ফেব্রুয়ারী সকালে বাড়ী হতে স্বর্ণালংকার ১৬.৫০ ভরি, নগদ বিশ লক্ষ টাকা, তাদের মেয়ে আয়শা আক্তার রাফুমনিকে (৮) নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন: স্কুলছাত্রকে গলা কেটে হত্যা

পরবর্তীতে ভূক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ২৩ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা নয়াপল্টন ও লক্ষীপুর জেলার ঝুমুর মোড়ে অভিযান পরিচালনা করে ৩জনকে আটক করে এবং তাদরর হেফাজত হতে ২ টি স্বর্ণের চেইন, ১ জোড়া স্বর্ণের কানের দূল, ৬টি স্বর্ণের আংটি, ১টি স্বর্ণের নাকফুল, ১ জোড়া স্বর্ণের কানের টপসহ সর্বমোট ২৬.৪১ গ্রাম স্বর্ণ, নগদ ৪৫হাজার ৫শত টাকা, ২টি মোবাইল সেট, ১টি নকল স্বর্ণের ব্যাচলেট, ১টি নকল স্বর্ণের আংটি এবং ভূক্তভোগীর মেয়েকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানান র‌্যাব।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা