সারাদেশ

সৈয়দপুরে বিমান বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে শহরের বঙ্গবন্ধু সড়কে বিমানের সৈয়দপুর জেলা কার্যালয় কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানিকতা শুরু করেন বিমান কর্তৃপক্ষ।

পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের কর্মকর্তা-কর্মচারী ও সুধীজন অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিমানের সৈয়দপুর জেলা ব্যবস্থাপক হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর বিমানবন্দরের স্টেশন ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান বলেন, বিমান আমাদের অহংকার। বঙ্গবন্ধুর নেতৃত্বে ৫০ বছর আগে এর পথচলা শুরু। সেই থেকে সারাবিশ্বে আমাদের জাতীয় পতাকা বহন করছে বাংলাদেশ বিমান। বিমানের ৫০ বছর পূর্তিতে তিনি এর আরও সাফল্য কামনা করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা