সারাদেশ

স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার দায়ে স্বামীর ফাঁসি দিয়েছে আদালত। এ ঘটনা ঘটেছে বগুড়ায়। একই সঙ্গে, তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩-এর বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মো. রতন (৫০) আদালতে অনুপস্থিত ছিলেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত রতন মিয়া সদর উপজেলার মধ্যপালশা গ্রামের মৃত শুক্কর মোহাম্মদের ছেলে। তার স্ত্রীর নাম সাকিলা খাতুন। তিনি পালশা গ্রামের আজাহার আলীর মেয়ে। আসামি রতন অনেকদিন ধরে পলাতক।

২০০২ সালের ২১ জুন খুন হন সাকিলা। পরবর্তী সময়ে সাকিলার ভাই সারোয়ার হোসেন বাদী হয়ে মামলা করেন। ১৯ বছর পর এই মামলার রায় ঘোষণার করা হলো।

আরও পড়ুন: কৃষক হত্যায় ২৩ জনের কারাদণ্ড

মৃত্যুদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩-এর অতিরিক্ত সরকারি কৌঁসুলি বিনয় কুমার দাস বিশু।

মামলার বিবরণে জানা গেছে, ১৯৯২ সালে রতন মিয়ার সঙ্গে একই এলাকার সাকিলা খাতুনের বিয়ে হয়। একপর্যায়ে পারিবারিক কলহের অভিযোগ তুলে রতন ২০০২ সালের শুরুতে সাকিলাকে তালাক দেন। তবে সেই তালাকে সাকিলা রাজি না হওয়ায় ২০০২ সালের ৪ মার্চ আবারও তারা একসঙ্গে দাম্পত্যজীবন শুরু করেন।

ওই বছরের ২০ জুন সাকিলার ভাইয়ের বিয়েতে আবারও তাদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। এতে রাগ করে রতন তার শ্বশুরবাড়ি থেকে চলে আসেন।

পরেরদিন সাকিলাকে কবিরাজ দেখানোর কথা বলে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসেন রতন। এরপর সাকিলাকে কৌশলে গোদারপাড়া বাজার থেকে নিরিবিলি এক মাঠে নিয়ে গলাটিপে হত্যাচেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে গলায় ও পেটে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান রতন। পরে স্থানীয়রা সাকিলার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

আরও পড়ুন: সিলেটের সেই প্রতারক গ্রেফতার

ওই ঘটনায় পুলিশ রতনকে গ্রেফতার করলে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরবর্তী সময়ে তাকে অভিযুক্ত করে একই বছরের ১০ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন।

অতিরিক্ত পিপি বিনয় কুমার দাস জানান, মামলায় দীর্ঘ শুনানির পর মঙ্গলবার রতন মিয়ার ফাঁসির আদেশ দেন বিচারক। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে অনেকদিন ধরে আসামি পলাতক।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা