সারাদেশ

চাটখিলে এসআইয়ের বিরুদ্ধে শিক্ষককে মারধরের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান আলীর বিরুদ্ধে এক শিক্ষককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মিজানুর রহমান উপজেলার হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে ইংরেজী শিক্ষক।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষক অভিযোগ করে বলেন, আজ সকাল ১০টার দিকে উপজেলার হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রায় ৫-৬শত ছাত্রছাত্রীকে করোনার দ্বিতীয় ডোজ ভ্যাকসিন প্রদানের জন্য চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এ সময় বিদ্যালয়ের ৬-৭ জন শিক্ষকসহ আমি ছাত্রছাত্রীদের সাথে স্বাস্থ কমপ্লেক্সে যাই। ওই সময় আমার ব্যবহৃত মোটরসাইকেলটি হাসপাতালের সামনে রেখে আমি হাসপাতালের ভিতরে যাই। একপর্যায়ে এসে আমি দেখি মোটরসাইকেলের চাকায় হাওয়া নেই এবং এক্সেলেটর নষ্ট হয়ে আছে। এরপর মোটরসাইকেল চালু করে এক্সেলেটর ঠিক করার সময় অত্যধিক শব্দ হলে দায়িত্বরত চাটখিল থানার এস আই রমজান আলী আমাকে বলেন, গেটের বাহিরে গিয়ে চেষ্টা করেন। এখানে শব্দে সমস্যা হচ্ছে।

তিনি আরও বলেন, আমি গেইটে গিয়ে আবার চেষ্টা করলে এসআই রমজান আলী গিয়ে আমাকে থাপ্পড় মারেন ও গালমন্দ করেন। আমি শিক্ষক পরিচয় দিলে তিনি পুনরায় ক্ষিপ্ত হয়ে আমাকে চড়-থাপ্পড় মারেন। তাৎক্ষণিক বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও স্কুল ম্যানেজিং কমিটিকে মৌখিকভাবে অবহিত করি। এ ঘটনা লিখিতভাবে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর প্রস্তুতি নিচ্ছেন বলেও তিনি জানান তিনি।

আরও পড়ুন: ছাত্রলীগ নেতাকে মেরে রক্তাক্ত করলো নেত্রী

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান আলী অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, স্কুলের ছাত্রছাত্রীর টিকা দেওয়ার কারণে হাসপাতালের বাহিরে অনেক ঝামেলা ছিল। এ সময় বহিরাগত লোকজনকে সরাতে গেলে ওই শিক্ষকের সাথে ধাক্কা লাগে। তবে শিক্ষককে কোন মারধর করা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের দাবি করেন শুধু মোটরসাইকেল নিয়ে কথা কাটাকাটি হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা