সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

সিলেট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা যায় নিহত রিয়াজুল ইসলাম রাজু (২৫) নামের এই যুবক উপজেলার রস্তমপুর ইউনিয়নের বেড়িবিল গ্রামের ডা: ময়নুল ইসলামের পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে রিয়াজুল তার এক আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে অজ্ঞাত কোনো এক গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে এক অটোরিকশা চালক তাকে গুরুতর আহতাবস্থায় গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক রাজুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি।

সাননিউজ /জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা