ছবি-সংগৃহিত
সারাদেশ

ক্রিকেট খেলা নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতু্ল্লার মুসলিমনগর এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সোমবার রবিন নামের এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে অজ্ঞাতপরিচয় কয়েক জন যুবকের সঙ্গে রবিনের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা পিটিয়ে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

স্থানীয় লোকজন রবিনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেন। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিন তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন:উলিপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ

ডা. সাবিনা ইয়াসমিন জানান, নিহত যুবকের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) রকিবুজ্জামান সংবাদমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলমান। পরে বিস্তারিত জানাতে পারবো।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা