সারাদেশ

উলিপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে ইউপি নির্বাচনের সময় বিপক্ষে কাজ করায় এক মাদরাসা শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে নব-নির্বাচিত চেয়ারম্যানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার থেতরাই ইউনিয়নে।

এ ঘটনায় ওই শিক্ষক রোববার (২০ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের ঐতিহ্যবাহী সাতদরগাহ নেছারীয়া কামিল এমএ মাদরাসার সিনিয়র সহকারী শিক্ষক ফিরোজ আলম গত ১৭ ফেব্রুয়ারি মোটরসাইকেলে যোগে মাদরাসায় যাচ্ছিলেন। এ সময় ওই ইউনিয়নের পাকার মাথা নামকস্থানে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা ওই শিক্ষককে থামতে বলেন। তিনি মোটর সাইকেল থামিয়ে চেয়ারম্যানকে সালাম দেন।

এ সময় চেয়ারম্যান বলেন ইউপি নির্বাচনের সময় তুমি আমার বিরোধী দলে কাজ করেছ। এখন আমি চেয়ারম্যান, আমি যা বলব তাই হবে। তোমার শিক্ষকতা আমি ছোটাইয়া দিব বলে হুমকি দিয়ে গালিগালাজ করেন। এ সময় ওই শিক্ষক তার অপরাধ জানতে চাইলে চেয়ারম্যান নিজেই তার কলার চেপে ধরেন। একই সময় চেয়ারম্যানের সঙ্গে থাকা ভাতিজা নাহিদ হাসানসহ কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করেন। একই সাথে প্রাণনাশের হুমকি দেন।

আরও পড়ুন: ইউক্রেনীদের হত্যার লিস্ট করেছে রাশিয়া

থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা বলেন, ওই শিক্ষক বাজারের বিভিন্ন দোকানদারকে হুমকি ধামকি দিয়ে আসছিল। নির্বাচনে আমার পক্ষে যেন কেউ কাজ না করে। তাছাড়া ওই শিক্ষক খারাপ প্রকৃতির লোক। ঘটনাটি অনেক পূর্বের, নতুন করে সামনে নিয়ে এসেছে আমাকে হেয় করার জন্য।

উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত করে গুরুত্ব অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া বিষয়টি চেয়ারম্যানদের মাসিক সভায় উত্থাপন করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা