সারাদেশ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে 

পটুয়াখালীতে শিশুদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা

নিনা আফরিন, পটুয়াখালী: মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পটুয়াখালীতে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবদুস সালামের সভাপতিত্বে জেলা প্রশাসনের সহয়তায় ও জেলা শিশু একাডেমির আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ইসরাত জাহান, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ধীমান মল্লিক প্রমুখ।

জেলা শিশু একাডেমি সূত্র জানায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিনটি বিভাগে চিত্রাঙ্কন ও বাংলা কবিতা আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শতাধিক এবং আবৃত্তি প্রতিযোগিতায় অর্ধশতাধিক শিশু অংশ গ্রহণ করে।

আরও পড়ুন: একুশে পদক পেলেন ২৪ গুণীজন

আগামীকাল (সোমবার) ২১ ফেব্রুয়ারি শহীদ আলাউদ্দীন শিশুপার্কে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা