ছবি-সংগৃহিত
সারাদেশ

মুক্তি পেলো বিভিন্ন প্রজাতির ২০টি পাখি

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় শিকারীর খাঁচা থেকে মুক্তি পেলো টিটি, জলমোরগ, ছোট ডুবুরিসহ বিভিন্ন প্রজাতির ২০টি পাখি।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গোয়ালবাড়ী এলাকায় বিক্রিকালে এসব পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জুড়ী উপজেলার গোয়ালবাড়ী এলাকায় পাখি শিকারীরা বেশ কয়েক প্রজাতির পাখি নিয়ে বিক্রির জন্য ঘোরাফেরা করছিলো।

খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পাখিগুলোকে উদ্ধার করে নিয়ে আসেন। এর আগে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে পাখির খাঁচা রেখে ফেলে শিকারিরা পালিয়ে যায়।

বন বিভাগের জুড়ী রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে জুড়ী নদীর পাড়ে পাখিগুলো অবমুক্ত করেন। এ সময় তিনি বন্য প্রাণী ও জীবজন্তু সংরক্ষণে সকল জনসাধারণের সহযোগিতা কামনা করেন।

বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, এরকম পাখি রক্ষায় সবাই মিলে কাজ করে যেতে হবে। এক্ষেত্রে মানুষকে সচেতন হতে হবে। দেখার সাথে সাথে আমাদেরকে তথ্য দিলে আমরা কার্যকরী ব্যবস্থা নিবো।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা