সারাদেশ

মুন্সীগঞ্জ জেলা পুলিশের বডি ওর্ন ক্যামেরা উদ্বোধন

নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলার ট্রাফিক পুলিশের বডি ওর্ন ক্যামেরার কার্যক্রম শুরু হয়েছে। ট্রাফিক ইন্সপেক্টর ও ট্রাফিক সার্জেন্টরা এ ক্যামেরা ব্যবহার করে দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার (৩ ফেব্রয়ারী) বেলা সাড়ে ১২টায় জেলার বডি ওর্ন ক্যামেরা বডিতে লাগিয়ে সদর উপজেলার মুক্তারপুর এলাকায় এর উদ্বোধন করেন পুলিশ সুপার মো. আব্দুল মোমেন পিপিএম ।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মিনহাজ উল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. আদিবুল ইসলাম প্রমুখ।

পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, ৬ টি ক্যামেরা ট্রাফিক পুলিশ সদস্যদের দিয়ে উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে সদর ট্রাফিককে ৩ টি বডি ওর্ন ও মাওয়া ট্রাফিক পয়েন্ট ৩ টি বডি ওর্ন ক্যামেরা।

আরও পড়ুন: বরিশালে করোনা আক্রান্তের হার ৪৪ শতাংশ

জেলার ২৬ জন ট্রাফিক পুলিশসহ পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ স্থানে ও অফিসারদের বডি ওর্ন ক্যামেরা দেওয়া হবে। বডি ওর্ন ক্যামেরা জিপিএসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান পুলিশ সুপার।

তিনি আরও জানান, অনেকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে। কিন্তু তা আমরা প্রমাণ করতে পারি না। এখন বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে অনিয়ম কমানোসহ পুলিশের বিরুদ্ধে কাজ করার স্বচ্ছতা আসবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা