সারাদেশ

শীতার্ত শিশুদের হাসি ফুটালো ‘হেল্প এন্ড কেয়ার’

আদিল হোসেন, ভোলা: ভোলা অসহায় শীতার্ত শিশুদের মাঝে শীতের জ্যাকেট বিতরণ করেছে ‘হেল্প এন্ড কেয়ার’ নামে একটি সামাজিক সংগঠন। বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ভোলা প্রেসক্লাবের মিলনায়তনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংগঠনের নিজস্ব অর্থায়নে এ উপহার দেওয়া হয়। এতে প্রায় অর্ধশত শিশু শিক্ষার্থীদেরকে সহযোগিতা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘হেল্প এন্ড কেয়ার’ সামাজিক সংগঠনটি সব সময় অসহায় মানুষের সেবা করে আসছে। তাদের কাজগুলো চোখে পড়ার মতো। সমাজের বিত্তবানদের উচিত তাদের দেখে শিক্ষা নেওয়া এবং পাশাপাশি অসহায়দের সেবা করা।

‘হেল্প এন্ড কেয়ার’ প্রতিষ্ঠাতা রাকিব উদ্দিন (অমি) বলেন, ভোলার অসহায় মানুষদের সহযোগিতা করার জন্যই এ সংগনটি প্রতিষ্ঠা করা হয়েছে। কয়েক বছর যাবত আমরা অসহায় এবং সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছি। সকলের সহযোগিতা পেলে আমরা সামনে আরও ভালো কাজ করতে পারবো।

এ সময় উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, ভোলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কন্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান,ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ এম ফারুকুর রহমান, ভোলা রেডক্রিসেন্ট ইউনিট এর সেক্রেটারি আজিজুল ইসলাম, বাপ্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিপ্লব মোল্লা, নিউজ২৪ ও বাংলাদেশ প্রতিদিন ভোলা প্রতিনিধি জুন্নু রায়হান, দৈনিক জনকন্ঠ ও মাছরাঙা টেলিভিশনের ভোলা প্রতিনিধি হামিদুর রহমান হাসিব, সময় টেলিভিশনের স্টাপ রিপোর্টার নাসির লিটন, যমুনা টেলিভিশনের ভোলা প্রতিনিধি জাকির হোসেন, জিটিভি ও যুগান্তরের ভোলা প্রতিনিধি এম হেলাল উদ্দিন, এটিএন বাংলার ভোলা প্রতিনিধি এম সিদ্দিকুল্লাহ প্রমুখ।

আরও পড়ুন: আরও বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

এ সময় আরও উপস্থিত ছিলেন,‘হেল্প এন্ড কেয়ার’ প্রতিষ্ঠাতা রাকিব উদ্দিন (অমি), চ্যানেল২৪ ভোলা প্রতিনিধি আদিল হোসেন তপু, ‘হেল্প এন্ড কেয়ার’ এর সাংগঠনিক সম্পাদক এম শরীফ আহমেদ প্রমুখ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা