সারাদেশ

বোয়ালমারীতে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে চারা রোপণ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে বোরো ধানের সমলয় চাষাবাদ কার্যক্রমের আওতায় চারা রোপনের শুভ উদ্বোধন করা হয়েছে। বোয়ালমারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে বুধবার (২ ফেব্রুয়ারি) চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া দাদুরিয়া বিলের মধ্যে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের চাষাবাদ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেনকৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ এ কে এম হাসিবুল হাসান এবং চতুল ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়। আলোচনা অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি, সর্বসাধারণ এবং কৃষকদের সামনে দুটি রাইস ট্রান্সপ্লান্টার (আধুনিক ধান রোপণ যন্ত্র) যন্ত্রের সাহায্যে বোরো ধানের চারা রোপণ করার পদ্ধতি দেখানো হয়।

জানা যায়, আধুনিক ধান রোপণের রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্য সমগভীরতায়, সম দূরত্বে এবং অল্প শ্রমে ধানের চারা রোপন করা সম্ভব। এতে খরচ কমবে, ফলন বাড়বে এবং সময় বাঁচবে। কৃষকদের মধ্যে সচতেনতা বৃদ্ধিই এই কার্যক্রমের লক্ষ্য। উপজেলার ৮১ জন কৃষকের ৫০ একর জমিতে প্রাথমিকভাবে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে চারা রোপণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। একটি যন্ত্রের সাহায্যে দিনে দুই থেকে আড়াই একর জমিতে ধানের চারা রোপণ সম্ভব।

আরও পড়ুন: ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অর্থায়নে উপজেলার ৫০ একর জমিতে বীজসহ চারা তৈরি করে রোপণ করার উদ্যোগ নিয়েছে। তিনি আরো বলেন, কৃষক শুধু জমি তৈরি করে দেবে এবং সার দেবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা