সারাদেশ

বোয়ালমারীতে ৬৫ কেজি জাটকা ও আফ্রিকান মাগুর জব্দ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বিক্রয় নিষিদ্ধ ৬৫ কেজি জাটকা ইলিশ ও আফ্রিকান মাগুর জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে। বিক্রয় নিষিদ্ধ এসব মাছ জব্দ করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিন।

জানা যায়, উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বাজারে মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) দুপুরে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ২৫ কেজি জাটকা ইলিশ ও ৪০ কেজি আফ্রিকান মাগুর জব্দ করা হয়েছে।

জব্দকৃত মাছ উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া ফয়জুল উলম মাদরাসা এবং গুনবহা ইউনিয়নের গুনবহা চরপাড়া ও গুনবহা কিরাতুল কারিনিয়া মাদরাসার এতিমখানায় বন্টন করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ৪শ শিক্ষার্থীকে শীতবস্ত্র দিল ঢাকা আহ্ছানিয়া মিশন

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারা মোতাবেক অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ২৫ কেজি জাটকা ইলিশ ও ৪০ কেজি আফ্রিকান মাগুর উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বাজার থেকে জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আমাদের উপস্থিতি টের পেয়ে অনেক ব্যবসায়ী পালিয়ে গেছে। পরে জব্দকৃত মাছগুলো তিনটি এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা