ছবি : সংগৃহীত
সারাদেশ

হালদা নদীতে ২৫০০ মিটার নিষিদ্ধ ঘেরা জাল জব্দ

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের হালদা নদী বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। সেই নদীতে অভিযান চালিয়ে আড়াই হাজার মিটার নিষিদ্ধ ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

সোমবার (৩১ জানুয়ারি) নদীর মেখল ইউনিয়নের ছত্তারঘাট হতে বুড়িশ্চর ইউনিয়নের মদুনাঘাট এলাকাজুড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: চায়ের দোকানে যুবলীগ নেতাকে গুলি

জানা গেছে, হালদার সুরক্ষায় সরকার নদীটিকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘোষণা করেছে। এরপরও একদল অসাধু চক্র হালদা নদী থেকে মা মাছ শিকার, বালু উত্তোলন ও হালদার স্বাভাবিক জীববৈচিত্র্য বিনষ্ট হয় এমন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সোমবার এরকমই একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ জাল বসিয়ে মাছ শিকার করছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এতে কাউকে আটক করা সম্ভব না হলেও ঘেরা জাল জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম গণমাধ্যমকে বলেন, সোমবার (৩১ জানুয়ারি) বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘেরা জাল জব্দ করা হয়েছে। হালদার জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা