সারাদেশ

কুষ্টিয়ায় গণপিটুনিতে নিহত ১

নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে গণপিটুনিতে নিশান (৩৭) নামে এক চোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জয়নাল (৩৮) নামে অপর একজন চোর আহত হয়েছেন। তারা কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়ার বাসিন্দা।

আজ সোমবার (৩১ জানুয়ারি) ভোরে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরের দিকে কয়েকজন চোর ওই গ্রামে ভ্যান চুরি করতে যান। ভ্যান চুরির সময়ে স্থানীয় গ্রামের লোকজন বিষয়টি টের পেলে চোরদের ধাওয়া করে। এ সময় কয়েকজন চোর দৌড়ে পালিয়ে গেলেও দুইজন চোর জনতার হাতে ধরা পড়ে।

কুষ্টিয়ার মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনতার গণপিটুনিতে ঘটনাস্থলে নিশান নামে এক চোরের মৃত্যু হয় এবং জয়নাল গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ এসে জয়নালকে উদ্ধার করে চিকিৎসার জন্য মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নিহত নিশানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা