সারাদেশ

জামালপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

শওকত জামান, জামালপুর: জামালপুরে বিনন্দেরপাড়া বাজার এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির (৬০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ জানুয়ারি) সকালে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ি ইউনিয়নের বিনন্দেরপাড়া বাজার এলাকায় রোববার সকালে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। তবে ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: ইসলামপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জামালপুর সদর থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, নাম পরিচয় বিহীন উদ্ধারকৃত মৃতদেহ ময়নাতদন্তের জন্য রোববার দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমুত্যু মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা