রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (ছবি: সংগৃহীত)
সারাদেশ

একদিনে রাজশাহীতে করোনায় ৪ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় গত ২৪ ঘণ্টায় ৪ জন মারা গেছেন। তদের মধ্যে করোনায় দুজন ও উপসর্গ নিয়ে অন্য আরও দুজনের মৃত্যু হয়। মৃত ব্যক্তিরা রাজশাহী ও নওগাঁ জেলার বাসিন্দা।

এ তথ্য জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ১২০ জনের দেহে করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ৬৪ দশমিক ৫২ শতাংশ। যা গতকাল ছিল ৭৪ দশমিক ৮৪ শতাংশ।

রাজশাহীতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শনিবার থেকে রাজশাহী শহরের দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার পর বন্ধ রাখতে নির্দেশ দেয়ছ স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা শনাক্ত ৮০৯

শুক্রবার সন্ধ্যার পর থেকে নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে মাইকিং করা হয়। এর আগে করোনা নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে গঠিত জেলা সমন্বয় কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা