সারাদেশ

স্কুলছা‌ত্রীকে অপহর‌ণের অ‌ভি‌যোগ যুবক আটক

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে অপহরণের ৮ দিন পর দশম শ্রেণির স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার পান্ডুল ইউনিয়নের নাপিত পাড়া এলাকা থেকে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সা‌থে জ‌ড়িত আব্দুল হা‌লিম নামে এক যুবককে আটক করা হয়।

অভিযোগ ও শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মালতিবাড়ী দিগর এলাকার আব্দুল মজিদের পুত্র আব্দুল হালিম (২২) প্রতিবেশী হওয়ায় তাদের বাড়িতে আসা যাওয়া করতো। বাড়িতে একা পেয়ে ওই ছাত্রীকে প্রেম ভালোবাসাসহ বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসত।

আরও পড়ুন: রাজশাহীতে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা

এ‌তে ওই ছাত্রী রাজী না হলে গত ১৯ জানুয়ারি মালতিবাড়ী উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে হা‌লিম ও তার সাঙ্গ-পাঙ্গসহ তা‌কে অপহরণ ক‌রে নি‌য়ে যায়। ঘটনা জানতে পেয়ে ভুক্তভোগী স্কুলছাত্রীর মা উলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ গত শুক্রবা‌র রাতে অপহৃত ওই স্কুলছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়।

এ বিষয়ে উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ভিকটিমকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

৬০০ গাড়ির লং মার্চ করে জনগণের ক্ষতি করছেন: খায়ের ভূঁইয়া

বিএনপিকে ক্ষমতা থেকে নামানোর জন্য ‘বট বাহিনী...

২৬ মাদক মামলার আসামি ফের ইয়াবাসহ আটক

কুড়িগ্রামের উলিপুরে রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়ে...

উলিপুরে ভিশনস্প্রিং-এর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

সড়ক নিরাপত্তা নিশ্চিত ও পরিবহন শ্রমিকদের চোখের স্ব...

রংপুর বিভাগের সেরা হয়ে জাতীয় পর্যায়ে উলিপুরের শাহীন আলম

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা