ছবি : সংগৃহীত
সারাদেশ

ফরিদপুরে স্বাস্থ্যসেবায় অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ

বিভাষ দত্ত: ফরিদপুর আল-মদিনা আরামবাগ হাসপাতালের ঘটনায় জাড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবার অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ভুক্তভোগী পরিবার ও ফরিদপুরবাসীর উদ্যোগে এক মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আয়োজক কমিটির সভাপতি মোস্তফা আমীর ফয়সাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক পান্না বালা, নারীনেত্রী অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, খেলাঘরের সভাপতি আলতাফ হোসেন, ভুক্তভোগী পরিবারের সদস্য শরিফুল ইসলাম সুজন, সঞ্জয় সাহা, রুমন চৌধুরি, রিশান মাহমুদ রনী, হোসনে আরা, পারভেজ হাসান রাজিব, আল আমিন প্রমুখ। সভায় বক্তারা উপরোক্ত দুটি ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন।

বক্তারা বলেন, ফরিদপুরের যেভাবে দিনের পর দিন ব্যাঙের ছাতার মতো হাসপাতাল, ডায়গনস্টিক সেন্টার গড়ে উঠেছে সেভাবে চিকিৎসার মান উন্নত হচ্ছে না। অনেক ক্লিনিকেই কোন ডাক্তার না থাকায় আয়া ও নার্সরা রোগীদের চিকিৎসা করছেন, এমনকি উল্টাপাল্টা চিকিৎসা প্রদান করে রোগীদের জীবনকে হুমকির মুখে ফেলে দিচ্ছেন। একই সাথে রোগীর পেটে কাচি রেখে সেলাই করার মতো ঘটনা, নবজাতকের কপাল কাঁটার মতো ঘটনা এবং নবজাতকের হাতে আহত করার ঘটনা হরহামেশাই ঘটছে। এগুলো দেখার মত কেউ নেই। এসমস্ত রোগী এসব ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার এসে অত্যন্ত অসহায় হয়ে পড়ছেন।

বক্তারা প্রশ্ন করেন এসব ঘটনা চললেও জেলা স্বাস্থ্য বিভাগ, সরকারি নজরদারি এবং মনিটরিং তেমনভাবে জোরালো না হওয়ার কারণে দিনের পর দিন এই অবস্থা চলছে। যদিও দুটো ক্লিনিক সাময়িকভাবে বন্ধ হওয়ায় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। এবং একই সাথে তাদের মনিটরিং অব্যাহত থাকবে বলে দাবি করেন। তারা অবিলম্বে আল-মদিনা হাসপাতাল ও আরামবাগ হাসপাতালের এ ধরনের জড়িতদের ব্যক্তি বর্গকে শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের নিকট দাবি জানান।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

পূবাইলে ব্যাটারি চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, বাগেরহাটে ক্লিনিক সিলগালার নির্দেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী...

৮ টুথপেস্টে মেলেনি মাইক্রোপ্লাস্টিক

দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের একটি বড় অংশে মাইক্রোপ্লাস্টিকের...

জাতীয় দল নিয়ে আক্ষেপ নেই সালাউদ্দিনের

সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা