ছবি: তক্ষক
সারাদেশ

শেরপুরে তক্ষকসহ গ্রেফতার ১

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার উত্তর বন কর্নাডুরী গ্রামে বৃহষ্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মো. সাইদুল ইসলাম নামে এক তক্ষক কারবারিকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে মামলা দায়েরের পর ওই তক্ষক কারবারিকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, র‌্যাব-১৪ জামালপুর, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মৃনাল কান্তি সাহার নেতৃত্বে অভিযান চালিয়ে সাইদুল ইসলামকে ১টি জীবিত তক্ষকসহ হাতেনাতে আটক করে। উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।

কমান্ডার মৃনাল কান্তি সাহা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত সাইদুরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে শেরপুরের বিভিন্ন স্থানে বন্য প্রাণী তক্ষক কেনাবেচা ও সরবরাহ করে আসছিলো বলে।

এ বিষয়ে সাইদুলের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা