সারাদেশ

উলিপুরে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) উপজেলার ধরনীবাড়ী ও হাতিয়া ইউনিয়নে মুসলিম এইড ইউকে এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অগার্নাইজেশন (ইএসডিও)'র অর্থায়নে ৩শ ৫০ শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র ও নগদ ১০ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

বিতরণকৃত শীতবস্ত্রের প্যাকেজের মধ্যে ছিল, কম্বল, সোয়েটার, টুপি, ভ্যাসলিন, উলেন মোজা এবং ব্যাগ। এছাড়া প্রতি পরিবারের জন্য মাস্ক, সাবান, স্যানিটারী ন্যাপকিন ও ডিটার্জেন্ট এবং দুই ইউনিয়নের ৩৫০ পরিবারের মাঝে নগদ ৩ হাজার করে টাকা শর্তহীন বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এরশাদুল হক, হাতিয়া ইউপি চেয়ারম্যান শায়খুল ইসলাম নয়া, হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মুসলিম এইড ইউকে বাংলাদেশের কো-অর্ডিনেটর খন্দকার আব্দুল কাদের রাজু।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা