সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ১২ জুয়াড়ি আটক

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাওয়ের পীরগঞ্জে দুই সেট তাস ও নগদ ৫ হাজার টাকা সহ ১২ জুয়াড়িকে আটক করেছে ডিবি পুলিশের দল। শনিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার হাজিপুর ইউনিয়নের রাতনগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, রানীশংকৈল উপজেলার পকন্দা গ্রামের সিরাজের ছেলে হাসেন আলী, আশরাফ আলীর ছেলে জয়নুল হক, দানেশ আলীর ছেলে জাহানুর, পীরগঞ্জ উপজেলার সাটিয়া গ্রামের গনি মোহাম্মদের ছেলে সাইদুর রহমান, মোহাম্মদপুর গ্রামের রহিমের ছেলে আনোয়ার হোসেন, পাটুয়াপাড়া গ্রামের মৃত সমসের আলীর ছেলে নবাব, আকবর আলী ছেলে নওশাদ, নারায়নপুর গ্রামের মৃত দবিরুলের ছেলে আকতারুল, কৃষ্টপুর গ্রামের মকলেসুর রহমানের ছেলে রুজুল আমিন, লুৎফরের ছেলে আবু হানিফ, মৃত দশিরউদ্দীনের ছেলে ফয়জুল, মৃত আব্দুলের ছেলে ইব্রাহীম।

বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের পরিদর্শক রওশনারা জানান, হাজিপুর ইউনিয়নের রাতন গ্রামের জনৈক লতিফের শুকনা পুকুরের মাঝে কিছু লোক টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় দুই সেট তাস ও জুয়ার আসর থেকে ৪ হাজার ৮৯৪ টাকাসহ ১২ জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, ডিবি পুলিশের উপ-পরিদর্শক বেলাল হোসেন বাদী হয়ে আটক জুয়াড়িদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

পীরগঞ্জ থানার পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ১২ জন জুয়াড়িকে আটক করে ডিবি পুলিশ তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। আটককৃদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা