ছবি : সংগৃহীত
সারাদেশ
নারায়ণগঞ্জে ট্রলারডুবি

মা-মেয়েসহ চারজনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: জেলার ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে ফায়ার সার্ভিসর ঘটনার পঞ্চমদিনে মা ও মেয়েসহ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা রোববার (৯ জানুয়ারি) উপজেলা রক্তাবলী এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করে।

উদ্ধার চারজনের মধ্যে দুইজন হলেন- মা জেসমিন আক্তার (৩২) ও মেয়ে তাসফিয়া (২)। বাকি দুইজনের পরিচয় পাওয়া যায়নি। গত ৫ জানুয়ারি সকালে একটি লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটলে আটজন নিখোঁজ হন। এ ঘটনায় বুধবার লঞ্চটিকে জব্দ করে নৌ-পুলিশ। আটক করা হয় যানটির মাস্টার কামরুল হাসান (৪০), ইনচার্জ ড্রাইভার মো. জসিম উদ্দিন ভূঁইয়া (৪০) ও সুকানি মো. জসিম মোল্লাকে (৩০)।

এ ঘটনায় ৮ জন নিখোঁজ রয়েছেন। তারা হলেন- কিশোরগঞ্জের ইদ্রিস আলীর ছেলে আব্দুল্লাহ (২২), রেকমত আলীর ছেলে মোতালেব (৪২), চর বক্তাবলী এলাকার রাজুর ছেলে সাব্বির (১৮), মধ্য চরের সোহেলের স্ত্রী জেসমিন আক্তার (৩২), তাদের ছেলে তামীম খান (৮), মেয়ে তাফসিয়া (২), তাসমিম ওরফে তাসলিমা (১৫) ও আওলাদ (২৮)।

পরদিন ট্রলারডুবির ঘটনায় ফতুল্লা মডেল থানায় হয়। মামলাটি করেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের নৌনিরাপত্তা বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) বাবু লাল বৈদ্য। এতে মামলায় মেসার্স ফারহান নেভিগেশনের এমভি ফারহান-৬ লঞ্চের মাস্টার, ইনচার্জ ও সুকানিকে আসামি করা হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা