সারাদেশ

পটুয়াখালীতে পৃথক ঘটনায় কঙ্কাল ও লাশ উদ্ধার

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীতে ধানক্ষেত থেকে একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের শ্রীরামপুর বাজার সংলগ্ন এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। তবে এ কঙ্কালটির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, দুপুর সাড়ে তিনটার দিকে স্থানীয়রা ওই এলাকার ধানক্ষেতে কঙ্কালটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে কঙ্কালটি উদ্ধার করে। এলাকাবাসীর ধারণা, প্রায় তিনমাস আগে ওই এলাকার মালেক (৬০) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়। এ বিষয়ে সদর থানায় একটি জিডি করা হয়েছিলো। এটি ওই ব্যক্তির কঙ্কাল হতে পারে।

পটুয়খালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, এ কঙ্কাল আসলে কোন ব্যক্তির সেটি নিশ্চিত বলা যাচ্ছেনা। তবে কঙ্কালটির ডিএনএ টেষ্ট রিপোর্ট পাওয়া গেলে এটি নিশ্চিত হওয়া যাবে। টেস্টের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে আজ দুপুরে সদর উপজেলার ছোট বিঘাই নদীর পাড় থেকে আরিফুর রহমান অভি (২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। ওই যুবক গত ২৮ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন। মৃত্যু অভি জেলার মির্জাগঞ্জ উপজেলার মধ্য রানিপুর এলাকার আলতাফ হোসেনের ছেলে।

লাশ ও কঙ্কাল পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা