পিটিয়ে হত্যা
সারাদেশ

জমি নিয়ে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আক্কাস আলী ফকির (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২২ ডিসেম্বর) সকালে জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের দমদমা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। আটককৃতরা হলেন— মতিউর রহমান (৪৫) ও তার স্ত্রী আসমা বেগম (৪০)।

স্থানীয় সূত্র জানায়, বৃদ্ধ আক্কাস আলী ফকির তার বসতভিটায় সুপারি গাছ রোপণ করেন। বুধবার সকালে প্রতিপক্ষ মতিউর রহমান সুপারি গাছ জোরপূর্বক কেটে নিতে চাইলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আক্কাস আলী ফকির মারা যান।

জামালপুর সদর থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। স্থানীয় জনতা মতিউর রহমান ও তার স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

সান নিউজ/শওকত/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা