সারাদেশ

নোয়াখালীতে রাস্তা তুলে নিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় পঞ্চম শ্রেণির ছাত্রী (১২) ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে নির্যাতিত ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

গতকাল বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেরার বীজবাগ ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দীন নারায়ণপুর গ্রামের জহিরের ডেকোরেটর দোকানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় একই দিন রাত ১০টার দিকে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে ২জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সেনবাগ থানায় মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন বীজবাগ ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দীন নারায়ণপুর গ্রামের মজু কারিগর বাড়ির মৃত আব্দুল কাদেরের ছেলে ধর্ষক জহির উদ্দিন (৪৫) ও তার সহযোগী একই এলাকার মৃত আলী সারেংয়ের ছেলে হাবীব উল্যাহ (৪৩)।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইকবাল হোসেন পাটোয়ারী এসব তথ্য নিশ্চিত করে বলেন, ধর্ষক জহির পেশায় একজন ডেকোরেটর দোকানদার এবং অপর আসামি হাবীব ওই জায়গার মালিক। বিভিন্ন সময় প্রতিবেশী ওই মাদরাসা ছাত্রীকে টাকা পয়সা দিয়ে প্রলোভন দেখাত ধর্ষক। বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রী মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে ডেকোরেটর দোকানের সামনে পৌঁছলে ধর্ষক জহির মুখ চেপে ধরে রাস্তা থেকে তুলে নিয়ে স্যাটার বন্ধ করে হাবীবের সহায়তায় তাকে ধর্ষণ করে। এ সময় স্থানীয় কিছু বাসিন্দা বিষয়টি টের করতে পেরে ধর্ষকের দোকানে হানা দিলে সে পালিয়ে যায়। পরে ছাত্রী তার মা এবং স্থানীয়দের বিষয়টি জানায়।

ওসি মো.ইকবাল হোসেন পাটোয়ারী আরও জানান, আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা