সারাদেশ

সড়ক দূর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সাথে ধাক্কা খেয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আরো এক মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো ভর্তি করা হয়।

নিহত মো.ইব্রাহীম অপু (১৬) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের খালেক মুন্সিগো বাড়ির ফান্স প্রবাসী বেলাল হোসেনর ছেলে। সে স্থানীয় চরকাঁকড়া একাডেমী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে।

গতকাল শুক্রবার (১৯ নভেম্বর ) সন্ধ্যা সাড়ে টার উপজেলার মুছাপুর ইউনিয়নের থানারহাট বাজারের বাংলাবাজার টু পেশকারহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের ৩নম্বর ইউপি সদস্য (মেম্বার) মো.জামাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, শুক্রবার বিকেলের দিকে অপু তার এক বন্ধুসহ উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর ক্লোজারে ঘুরতে যায়। এরপর সন্ধ্যার দিকে মুছাপুর ক্লোজার থেকে বাড়ি ফেরার পথে থানারহাট বাজার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সাথে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় অপু। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে অপুর মরদেহ বাড়িতে নিয়ে আসে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুদ্দিন আনোয়ার জানান,আমাদের কাছে এ বিষয়ে কোন তথ্য নেই।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

‘মিথ্যা বলব না’, বিশ্বকাপ-ব্যর্থতা নিয়ে মুখ খুললেন এমবাপে

সেমিফাইনালে স্পেনের কাছে হেরে হ্যাটট্রিক ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করে বিশ্...

শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ জনের পরিচয় শনাক্ত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘ...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা 

দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে ব...

বার্লিন প্রাইডের কাছে গাড়ি হামলা, নিহত সন্দেহভাজন

জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড উৎসবের কাছাকাছি এলাকায় গাড়ি হামলার ঘটনায় এক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা