সারাদেশ

কুষ্টিয়ায় শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার মিরপুরে স্কুল-কলেজ শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) স্থানীয় মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের হলরুমে দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। এক্টিভিস্তা কুষ্টিয়ার আয়োজনে ও এ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরপুর মাহমুদা চৌধুরী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতিয়ার রহমান।

আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফিরোজ আহাম্মেদের সভাপতিত্বে ও সাংবাদিক হুমায়ুন কবির হিমুর সঞ্চালনায় বিতর্ক প্রতিযোগিতায় বিচারক মণ্ডলী হিসাবে ছিলেন মিরপুর মহিলা কলেজের সহকারি অধ্যাপক আনোয়ার হেসেন, মিরপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক এমদাদুল হক ও মিরপুর মাহমুদা চৌধুরী ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ফারুক হেসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক কুদরতে খোদা সবুজ, মিরপুর প্রেসক্লাবের সহ সভাপতি রাশেদুজ্জামান রিমন, এ্যাকশন এইড বাংলাদেশের ইন্সপাইরেটর অধরা দাস, আলো সংস্থার প্রকল্প সমন্বয়কারী মাহফুজুর রহমান, আলো সংস্থার ফাইন্যান্স কর্মকর্তা মজিবুল হক প্রমুখ।

বিতর্ক প্রতিযোগিতাটি মোট তিনটি পর্বে অনুষ্ঠিত হয়। পরিবেশ রক্ষায় আইনের চেয়ে জনগণের সচেতনতাই বেশি গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক উন্নয়নে মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই একমাত্র সমাধান ও কেবলমাত্র যুব অন্তর্ভূক্তি আনতে পারে দেশের উন্নতি। বিতর্ক প্রতিযোগিতায় মিরপুরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

৮ টুথপেস্টে মেলেনি মাইক্রোপ্লাস্টিক

দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের একটি বড় অংশে মাইক্রোপ্লাস্টিকের...

জাতীয় দল নিয়ে আক্ষেপ নেই সালাউদ্দিনের

সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে...

কারাগার ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে বাংলাদেশ

দেশের কারাগারগুলোকে আধুনিক, মানবিক এবং সংশোধনভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের ল...

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডে...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা