১৬ কেজির কাতল
সারাদেশ

১৬ কেজির কাতল ২৭ হাজারে বিক্রি

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: পদ্মা নদীতে জেলের জালে ১৬ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোরে জেলে ইছাক হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, ইলিশ রক্ষা অভিযানের কারণে ২২ দিন জেলেরা নদীতে নামতে পারেনি। সোমবার মধ্য রাত থেকে নিষেধাজ্ঞা শেষে হয়। ভোরে দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট এলাকায় জাল ফেলে ইছাক হলদার ১৬ কেজি ওজনের কাতলটি ধরেন।

পরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে নিয়ে গেলে ২৬ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নেন ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ। এরপর গাজীপুরের এক ব্যবসায়ীর কাছে ২৭ হাজার ২০০ টাকায় মাছটি বিক্রি করেন তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা