আটক
সারাদেশ

হিলি সীমান্তে স্বর্ণের বারসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুরঃ দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৪ পিস স্বর্ণের বার এবং একটি মোটরসাইকেলসহ একজনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত নয়টায় হাকিমপুরের হিলি সীমান্তের ২৮৬নং মেইন পিলারের ১৪নং সাবপিলার সংলগ্ন রায়ভাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ফোর্স নিয়ে সীমান্তের রায়ভাগ এলাকায় অবস্থান নেয়। এসময় একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে রায়ভাগ সীমান্তের কাঁচা রাস্তার দিকে আসলে বিজিবি নজরুল ইসলাম নজুকে আটক করে।

কমান্ডার আরও জানান, তল্লাশি চালিয়ে তার মোটরসাইকেলের হেডলাইটের গ্লাসের ভেতর থেকে প্রায় ২৮ লাখ টাকার ৪৬৬ গ্রাম ওজনের ৪ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছ থেকে চারটি সিমসহ দুইটি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য প্রায় ৩০ লাখ ৩৯৮ টাকা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সতর্ক সংকেত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্ন...

আবারও র‍্যাম্পে ঐশ্বরিয়া

সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন মানেই সৌন্দর্য ও গ্ল্...

মা হারালেন রানি মুখার্জি

মাকে হারালেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। মঙ্গলবার দুপুরে মারা গেছেন তার মা...

স্কালোনির নতুন চুক্তি নিয়ে আর্জেন্টিনায় আলোচনা

অভূতপূর্ব সাফল্যের পরও নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি আর্জ...

জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা