সারাদেশ

ডুবতে থাকা ছেলেকে বাঁচাতে মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: মায়ের মন বলে কথা। নিজে সাঁতার জানেন না। পুকুরের পানিতে পড়ে যায় দু্ই বছরের ছেলে। সন্তানকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেন মা। তবে সাঁতার না জানায় তলিয়ে যান তিনিও।

ঘটনাটি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ির পণ্ডিতকাটা এলাকায় ঘটে বুধবার বেলা ১১টার দিকে।

মৃতরা হলেন, পণ্ডিতকাটা এলাকার বেলাল উদ্দিনের স্ত্রী মাশকুরা বেগম ও তার এক বছরের ছেলে মুহাম্মদ বোরহান উদ্দীন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য কামাল হোছাইন।

তিনি বলেন, বেলালের বাড়ির সামনেই একটি পুকুর। বাড়ির সবাই কাজে ব্যস্ত ছিল। তাদের অজান্তেই শিশু বোরহান পুকুরে পড়ে যায়। তখনই ছেলেকে ডুবতে দেখে ফেলে বেলালের বউ মাশকুরা। সেও পুকুরে ঝাঁপ দেয়। কিন্তু সাঁতার না জানায় ছেলেকে নিয়েই ডুবে যায় মাশকুরা।

তিনি জানান, তাদের উদ্ধার করে পেকুয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ইউপি সদস্য কামাল হোছাইন জানান, দুই বছর আগে মাশকুরা-বেলালের বিয়ে হয়। বোরহান এই দম্পতির একমাত্র সন্তান।

গৃহবধূর ভাই মো. মনিরুজ্জামান বলেন, ‘আমরা একটা দাওয়াতে গিয়ে শুনতে পাই বোন ও ভাগনে পুকুরে ডুবে মারা গেছে। আমাদের সাত ভাই-বোনের মধ্যে এই বোন সবার ছোট।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা