হাতুড়িপেটা
সারাদেশ

নারী শ্রমিককে হাতুড়িপেটা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে একটি কারখানায় তর্কের জেরে সোনিয়া আক্তার নামে এক নারী শ্রমিককে হাতুড়িপেটার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় তার বাবা মোহাম্মদ আলী বাদী হয়ে মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দেন।

আহত সোনিয়ার অভিযোগ, তিনি ও তার ভাই মামুন ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকার বাংলা জুট নামে একটি হস্তশিল্প কারখানায় কাজ করেন। সোমবার বিকেলে মেশিন নষ্টের অভিযোগ তুলে মালিকের ভাই হায়দার তার ভাই মামুনকে প্রথমে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন ও পরে মারধর করলে তিনি এর প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে কারখানার গেটের বাইরে সোনিয়া ও মামুনকে হাতুড়িপেটা করেন মালিকের ভাই হায়দারসহ অন্যরা।

এ বিষয়ে জানতে চাইলে কারখানার মালিক হযরত ফকির বলেন, পুরো বিষয়টা এখন ভিন্ন খাতে গেছে। আমি মীমাংসা করতে চাচ্ছিলাম। এ জন্য স্থানীয় মাতব্বর সাইফুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করা ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নূর ইসলাম বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে আমি ঘটনাস্থলে যাই। কারখানায় শ্রমিকদের মধ্যে একটা ঝামেলার কথা শুনেছিলাম।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, আগে কেউ অভিযোগ নিয়ে আসেনি, তাই মামলা হয়নি। তবে শুনেছি রাতে একটি অভিযোগ জমা পড়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা