সারাদেশ

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোর সদর উপজেলায় নাটোর-রাজশাহী মহাসড়কে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চালক ও আরোহী নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান।

সোমবার (১৮ অক্টোবর) রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার কান্দিভিটুয়া বটতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজন হলেন, সদর উপজেলার দিয়ারভিটা মহল্লার সোহরাব আলীর ছেলে মোটরসাইকেল চালক তারেক রহমান (২৬) ও নিংগুল মিয়ার ছেলে মোটরসাইকেল আরোহী রাকিবুল ইসলাম (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে বটতলা এলাকায় ঢাকাগামী একটি পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই চালক তারেক রহমান নিহত হন। এছাড়া আরোহী রাকিবুলকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, নাটোর সদর উপজেলায় নাটোর-রাজশাহী মহাসড়কে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত চালক ও আরোহীর মরদেহ নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা