আটক
সারাদেশ

জামায়াতের ১৭ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও গোপন বৈঠককালে শেরপুরে ১৭ জামায়াত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ অক্টোবর) বিকেলে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে শহরের নারায়ণপুর বাগবাড়ীস্থ ‘দারুস শিফা’ নামে একটি বেসরকারি হাসপাতাল থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াতের শীর্ষ নেতা কামারুজ্জামানের কথিত ড্রাইভার সদর উপজেলার গাজীর খামার এলাকার মো. ছোটন (৫০), জামায়াত নেতা আব্দুর রউফ (৪৮) ও গোলাম কিবরিয়া (৩৬), শেরপুর শহরের বাগরাকসা মহল্লার রফিকুল ইসলাম (৪০), সজবরখিলা মহল্লার সামস উদ্দিন (৬০), আনিসুর রহমান (৫০) ও শফিকুল ইসলাম (৫২), কান্দাপাড়া মহল্লার বুলবুল আহম্মেদ (৫৫), দিঘারপাড় মহল্লার আব্দুল মোনাফ খান (৪৮), ঝিনাইগাতী উপজেলার আব্দুল বারীর ছেলে আব্দুর রউফ (৪০), সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের জঙ্গলদী গ্রামের গোলাম মোস্তফাসহ (৫৪) আরও ছয়জন।

তবে আটকদের দাবি, তারা ওই হাসপাতাল পরিচালনার সঙ্গে জড়িত। সেখানে রাষ্ট্র বা সরকারবিরোধী কোনো গোপন বৈঠক হচ্ছিল না।

পুলিশ বলছে, সাম্প্রতিক কুমিল্লার ঘটনা নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গাসহ বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন তারা- এনএসআইয়ের এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা কর্মকর্তাদের উপস্থিতিতে ওই হাসপাতালে অভিযান চালায় সাদা পোশাকধারী পুলিশ। এসময় বৈঠকে থাকা ১৭ নেতাকর্মীকে হাতেনাতে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ২৩টি মোবাইলসহ কিছু আলামত জব্দ করা হয়।

অভিযানে অংশ নেওয়া শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী বলেন, আটকারা কী উদ্দেশ্যে সেখানে সমবেত হয়েছিলেন, তা জানতে জিজ্ঞাসাবাদসহ তদন্ত চলছে। সে রকম কিছু পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা