ছবি সংগৃহীত
সারাদেশ

ট্রেনে কাটা পড়ে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগরের পশ্চিম পাশে কালু মোড়ে ট্রেনে কাটা পড়ে মুন্না (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (১৩ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

নিহত মুন্না কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের মাঠপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান জানান, সকালে মুন্না নিজের ব্যাটারিচালিত ভ্যান নিয়ে স্থানীয় হাটে পেঁয়াজ বিক্রি করতে যান। বিক্রি শেষে এসে দেখেন তার ভ্যানটি সেখানে নেই। নিজের ভ্যান না পেয়ে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। পরে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা