ছবি সংগৃহীত
সারাদেশ

টার্মিনালে ট্রাকচাপায় শিশু শ্রমিক নিহত

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের ট্রাক টার্মিনালে ট্রাকচাপায় মারুফ আলী (১৬) নামে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারুফ সদর উপজেলার কল্যাণপুরের দেলোয়ার ড্রাইভারের ছেলে এবং ট্রাকের মেরামতকারী শ্রমিক।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহারে এরফান গ্রুপের ট্রাক টার্মিনালে একটি ট্রাক মেরামতের কাজ করছিলো মারুফ। এ সময় অন্য একটি ট্রাক তাকে চাপা দেয়।

পরে টার্মিনালে কর্মরত শ্রমিকরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা