ছবি সংগৃহীত
সারাদেশ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সচল

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরে পোশাক কারখানায় লে অফ ঘোষণা ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকদের অবরোধের পাঁচ ঘণ্টা পর সচল হয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক।

রোববার (১০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

ইন্টারলিংক অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা জানান, শনিবার (৯ অক্টোবর) রাত পর্যন্ত কাজ শেষ করে সবাই বাসায় ফিরে যান।

রোববার (১০ অক্টোবর) সকাল ৮টার দিকে কারখানার সামনে আসলে প্রধান ফটকে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত কারখানা বন্ধ ঘোষণার লিগ্যাল নোটিশ দেখতে পান তারা। এতে কারখানার সহস্রাধিক শ্রমিক উত্তেজিত ও বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

শ্রমিকরা আরও জানান, তাদের কিছু না জানিয়েই কর্তৃপক্ষ কারখানাটির বন্ধ ঘোষণা করে। রোববার তাদের গত সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধ করার কথা ছিলো।

এদিকে ভোগড়া চৌধুরীবাড়ি এলাকায় একই মালিকানাধীন এসআর অ্যাপারেলস লিমিটেড নামের অন্য একটি কারখানার শ্রমিকরাও তাদের কারখানার প্রধান ফটকে লে অফ ঘোষণা নোটিশ দেখতে পেয়ে বিক্ষোভ করেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের ফলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ৩২ সড়কের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর ১টার দিকে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হাসান জানান, কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা