পিকআপ
সারাদেশ

পিকআপে লরির ধাক্কায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রামঃ চট্টগ্রামে সীতাকুণ্ডে উপজেলায় পৌরসদর বাইপাস সড়কে সড়ক দুর্ঘটনায় দুই পথচারীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রবিবার (১০ অক্টোবরে) সকালে সড়কে দাঁড়িয়ে থাকা মাছবাহী পিকআপের পেছনে দ্রুতগামী লরি ধাক্কা দিলে পথচারীরা এ দুর্ঘটনার শিকার হন।

ঘটনার খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা হতহতদের উদ্ধার করেন।

কুমিরা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. আমীর ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সীতাকুণ্ড বাইপাস সড়ক এলাকায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপকে একইমুখী লরি পেছন থেকে ধাক্কা দিলে পিকআপের সামনে থাকা ৩ পথচারী চাপা পড়ে। এ অবস্থায় ঘটনাস্থলে জনি ও সিয়াম নামের দুই কিশোরের মৃত্যু হয়। এবং সিয়ামের বাবা গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা