সারাদেশ

টেকনাফে আইসসহ ১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে দেড় কেজি ক্রিস্টাল মেথ আইসসহ একজনকে গ্রেফতার করেছে বিজিবি। যুবকের নাম আব্দুল মজিদ (২০)। গ্রেফতারকৃত আব্দুল মজিদ টেকনাফ সদর ইউনিয়নের মধ্যম গোদারবিল এলাকার হোসেন আলীর ছেলে।

বুধবার (৬ অক্টোবর) ভোররাতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের গোদারবিল এলাকায় এ অভিযান চালিয়ে এসব ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, মধ্যরাতে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল বাজার সংলগ্ন এলাকায় মাদকের চালান লেনদেনের জন্য কতিপয় লোকজন অবস্থান করছে খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে কয়েকজন লোককে সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে ২/৩ জন লোক মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পরে বিজিবির সদস্যরা ধাওয়া দিলে মোটর সাইকেল থেকে নেমে একজন লোক মধ্যম গোদারবিল এলাকার একটি বাড়িতে ঢুকে পড়ে।

এসময় বিজিবির সদস্যরা বাড়িটি ঘেরাও করে তল্লাশী চালায়। এতে বাড়িটি থেকে আবদুল মজিদকে গ্রেপ্তার করা হয়। পরে বাড়িটির ভিতর থেকে ২টি প্যাকেট উদ্ধার করা হয়। এতে দেড় কেজি ওজনের ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান লে. কর্নেল ফয়সল।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা