ফাইল ছবি
সারাদেশ

উঠানে জমা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে উঠানে জমা বৃষ্টির পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২ অক্টোবর) বিকেল তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আলিফ মোল্যা। সে বোয়ালমারী পৌরসভার ৯ নং ওয়ার্ডের লোকনাথপুর গ্রামের নসিমন চালক এরশাদ মোল্যার ছেলে।

প্রতিবেশী ইলিয়াস শেখ জানান, লোকনাথপুর গ্রামের নসিমন চালক এরশাদ মোল্যার আড়াই বছর বয়সী ছেলে আলিফ বাড়ির উঠানে খেলা করছিলো। এক পর্যায়ে হাঁটতে হাঁটতে পরিবারের সদস্যদের অলক্ষ্যে পাশের বাড়িতে চলে যায় সে। এ সময় প্রতিবেশী মিরাজ মোল্যার উঠানে হাঁটু সমান জমে থাকা বৃষ্টির পানির মধ্যে পড়ে যায় আলিফ। পরে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন জাহান টুম্পা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা