সারাদেশ

শোডাউনে মোটরসাইকেল চাপায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচনী শোডাউনের সময় মোটরসাইকেলের নিচে চাপা পরে এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুর নাম আরাফাত (৪)। উপজেলার চর লক্ষ্মীপুর গ্রামের চান্নু হোসেনের একমাত্র ছেলে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আসন্ন ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে উপজেলার মনোহরপুরে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে চর লক্ষ্মীপুর গ্রামের ইউপি সদস্য প্রার্থী নজির হোসেনের সমর্থিত ২৫ টিরও বেশি মোটরসাইকেল রাস্তায় শোডাউনে বের হয়। এই শোডাউনে থাকা এক মোটরসাইকেল শিশুটিকে চাপা দিয়ে দ্রুত চলে যায়।

স্থানীয়রা রাস্তায় পরে থাকা আহত শিশু আরাফাতকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, এই ঘটনার পর ঘাতক মোটরসাইকেল চালক পলাতক রয়েছেন। তবে দ্রুতই তাঁকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: মুন্সীগঞ্জ জেলা প্রশাসক 

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

বিএনপির সাংগঠনিক সভায় আ. লীগ নেতার শুভেচ্ছা নিয়ে বিতর্ক 

ঝালকাঠির সদর উপজেলার ৫ নম্বর কীর্তিপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় ইউনিয়ন প...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার, ছয় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহন 

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

নদীদূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের নদীদূষণ রোধে দ্রুত সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের ন...

ঝালকাঠিতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন সংস্কারের দাবিতে মানববন্ধন 

ঝালকাঠির নলছিটিতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন দ্রুত সংস্কারের জন্য মানববন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা