ছবি: প্রতীকী
সারাদেশ

পাতা পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর এলাকায় ঘরের চালের ওপর জমে থাকা পাতা পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোকছেদ আলী (৫২) নামে এক টিউবওয়েল মিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।

মৃত মোকছেদ আলী উপজেলার মিস্ত্রিপাড়ার বাসিন্দা।

জানা গেছে, দুপুরে পাতা পরিষ্কারের সময় অসাবধানতাবশত চালের ওপর থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন মোকছেদ আলী। এলাকাবাসী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা