ছবি: সংগৃহীত
সারাদেশ

এক বাঘাইড়ের দাম ৪৮ হাজার টাকা

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে ৩৭ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) ভোরে দৌলতদিয়ার চর কর্ণেশনা কলাবাগান এলাকায় জেলে গোবিন্দ হালদারের জালে মাছটি ধরা পড়ে। জেলে গোবিন্দ হালদার মানিকগঞ্জের বাসিন্দা।

জেলে গোবিন্দ হালদার বলেন, ‘প্রতিদিনের মতো শনিবার রাতে পদ্মায় জাল ফেলে মাছ ধরতে যাই। মধ্যরাতে জালটি টেনে তুলতেই দেখি বিশাল একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। সকালে মাছটি বিক্রি করার জন্য দৌলতদিয়াঘাটে রেজাউল ইসলামের আড়তে নেয়া হয়। সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লার কাছে এক হাজার তিনশ টাকা কেজি দরে মোট ৪৮ হাজার একশ টাকায় বাঘাইড়টি বিক্রি করি।’

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ‘পদ্মার মাছের চাহিদা বেশি। আশা করছি দ্রুত মাছটি বিক্রি করতে পারবো। সামান্য লাভে বিক্রির জন্য বিভিন্নস্থানে যোগাযোগ করছি।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা