ফাইল ছবি
সারাদেশ

পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিনিধি, পাবনা: চার ঘণ্টা বন্ধ থাকার পর পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল নয়টার দিকে পাবনার টেবুনিয়া স্টেশনে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ কারণে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন জানান, রোববার সকালে পাবনার ঢালারচর রেলওয়ে স্টেশন থেকে একটি ট্রেন রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে। পাবনার টেবুনিয়া স্টেশনে পৌঁছালে যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিভাগীয় রেলওয়ে কর্মকর্তারা।

পরে ঈশ্বরদী লোকোমোটিভ কারখানার উদ্ধারকারী ইঞ্জিন দিয়ে বিকল হয়ে যাওয়া ইঞ্জিনটি সরানো হয়। এরপর রাজশাহীর দিকে ছেড়ে যায় ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনটি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা