সারাদেশ

নির্মাণ শেষের আগেই ধস

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে রেলওয়ের বড় স্টেশন নবনির্মিত প্লাটফর্মের নির্মাণ কাজ সম্পন্নের আগেই প্রায় ১০০ ফুট দেয়াল পর্যায়ক্রমে ভেঙে গেছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বড় স্টেশন রেলওয়ে রেস্ট হাউসের সামনে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, চট্টগ্রামের ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ কাজটি করছে।

চাঁদপুরে কর্মরত রেলওয়ে কর্মকর্তা মো. আব্দুর নূর জানান, বড় স্টেশন এলাকার প্লাটফর্ম বর্ধিত করার কাজ চলছে। এ কাজ বিগত ৬-৭ মাস যাবত চলছে। বর্তমানে যে স্থানে দেয়াল ভেঙে গেছে তার কাজ গত প্রায় ১৫ দিন পূর্বে করা হয়েছে। বর্তমানে প্লাটফর্মে কাজ চলমান রয়েছে।

শনিবার দিনে ও রাতে ব্যাপক বৃষ্টির কারণে নির্মাণাধীন প্লাটফর্মে যে বালি ফেলা হয়েছে, সেখানে পানি জমে ও ঠিকাদারের লোকেরা শ্যালোমেশিন দিয়ে পানি দেওয়ায় রেললাইনের দিকে ১৫ ইঞ্চি, অপরদিকে ১০ ইঞ্চি ও ৫ ফুট ১ ইঞ্চি উচ্চতার দেয়ালটি ওভার লোডের কারণে ভেঙে গেছে বলে স্থানীয়রা দাবি করেন। এ দেয়ালটি শুধুমাত্র ব্রিকসের উপর করা হয়। এখানে ঠিকাদার প্রতিষ্ঠান নিম্নমানের কাজ করায় পাকা দেয়াল সামান্য বৃষ্টির পানির চাপে ভেঙে গেছে।।

এ বিষয়ে চাঁদপুর-লাকসামের দায়িত্বরত কর্মকর্তা এসএসএ/ই ওয়াকর্স মো. আতিকুর রহমান বলেন, চট্টগ্রামের ঠিকাদার প্রতিষ্ঠান চৌধুরী এন্টারপ্রাইজ রেললাইনের পাশে সম্প্রসারণ ও প্লাটফর্ম নির্মাণে প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে এ কাজটি করছে। রেলওয়ের নিজস্ব তহবিল থেকে এ কাজটি করা হচ্ছে বলে তিনি জানান। যে কাজ হচ্ছে, তা নকশা অনুযায়ী হচ্ছে বলে তিনি দাবি করেন।

অতিবৃষ্টির কারণে পানি জমে এমনটি হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠান ভেঙে যাওয়া স্থানের কাজটি করে দেবে বলে তিনি জানান।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা