সারাদেশ

বিবস্ত্র করে মারধরের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর (নেত্রকোনা): নেত্রকোনার দুর্গাপুরে কামাল আকন্দকে (৫০) এক কৃষককে প্রকাশ্যে বিবস্ত্র করে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগী কৃষক কামাল আকন্দ দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের পুকুরিয়াকান্দা গ্রামে মৃত লতিফ আকন্দের ছেলে। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অর্থপেডিক্স বিভাগে চিকিৎসাধীন।

অভিযোগ উঠেছে, জমিসংক্রান্ত বিরোধ কেন্দ্র কামালকে ডেকে এনে প্রকাশ্যে মারধর করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর ছোট ভাই মো. হক মিয়া (৪৭) বাদী হয়ে রোববার (১৯ সেপ্টেম্বর) দুর্গাপুর থানায় একটি অভিযোগ করেন।

অভিযুক্তরা হলেন, শুকনাকুড়ি গ্রামের মৃত আছর আলী ফকিরের ছয় ছেলে আ. হামিদ ফকির (৬৫), আ. করিম ফকির (৬০), আ. কুদ্দুছ ফকির (৫৭), আ. রহমান ফকির (৫৪), আ. ছোবাহান ফকির (৫০), ছিদ্দিক ফকিরসহ (৪৭) সহ ১৫ জন।

এর আগে গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে শুকনাকুড়ি পেট্রলপাম্প ও নিরিবিলি হোটেলের সামনে কামালকে মারধরের ঘটনা ঘটে। ঘটনার পর দিন সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়।এ ঘটনার প্রতিবাদে গত শনিবার বিকালে উপজেলার ঝাঞ্জাইল বাজারে ভুক্তভোগীর গ্রামের কয়েক শতাধিক মানুষ বিক্ষোভ মিছিল করেন।

ভুক্তভোগীর কামাল আকন্দের ভাতিজা মাসুদ আকন্দ জানান, তার চাচা দুর্গাপুর থেকে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথের মধ্যে মঞ্জুরুল হক ফোন দিয়ে নিরিবিল হোটেলের সামনে যেতে বলেন তার চাচা কামাল আকন্দকে। সেখানে এলে অভিযুক্তরা পূর্ব পরিকল্পনা করে হোটেলের ভেতর থেকে মারতে মারতে বাহিরে নিয়ে যান। এ সময় ব্যাপক মারধরে চাচা মাটিতে লুটিয়ে পড়েন। তার কোমর থেকে নিচের অংশ অবশ হয়ে গেছে। তার অবস্থা সংকটাপন্ন বলেও জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম বলেন, সোবহান খান নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনা তদন্তে মাঠে কাজ করছে পুলিশ। এ ঘটনায় দেওয়া অভিযোগটি মামলা হিসেবে রেকর্ডভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা