ছবি: সংগৃহীত
সারাদেশ

সেন্টমার্টিন যেন চিকিৎসকশূন্য না থাকে: স্বাস্থ্যের ডিজি

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: স্বাস্থ্য বিভাগের ডিজি অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেছেন, ‘দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে অবস্থিত ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি যেন চিকিৎসকশূন্য না থাকে সে বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে। সেখানে দ্রুত টেলি-মেডিসিন সেবা চালু করা হবে।’

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য বিভাগের হলরুমে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীলের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (সিডিসি) অধ্যাপক মো. নাজমুল ইসলাম, পরিচালক (এমআইএস) মিজানুর রহমান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) গাইনী অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডা. ফাতেমা রহমান, জনসংযোগ কর্মকর্তা মো. আককাস আলী শেখ, কক্সবাজার সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান, টেকনাফ হাসপাতালের ডা. প্রণয় রুদ্র, ডা. এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা