সাতক্ষীরা সদর হাসপাতাল।
সারাদেশ

ধানক্ষেতে পড়েছিলো দুই যুবকের মরদেহ

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী এলাকার একটি ধানক্ষেত থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- শোভনালী ইউনিয়নের গোদাড়া এলাকার মোস্তফা মোল্লার ছেলে রশিদ মোল্লা (২৩) ও একই এলাকার রসুল পাড়ের ছেলে ইদ্রিস পাড় (২০)।

জানা গেছে, গোদাড়া গ্রামের কবির হোসেন তার জমিতে দীর্ঘদিন ধরে ধান চাষ করেন। ইঁদুর মারতে ধানক্ষেতে জিআই তারের সঙ্গে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রেখেছিলেন। সকালে ধানক্ষেতে গিয়ে দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। এ সময় পাশে একটি মৃত শিয়ালও পড়েছিলো। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কৃষক কবির হোসেনকে আটক করা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা